অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হওয়ার আশঙ্কা ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসান কাজী বলেন, তাঁর দোকানের রেফ্রিজারেটর থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে পাশের শাহাজান মোল্লার দোকানঘরও আগুনে পুড়ে যায়। তিনি বলেন, দুটি দোকানের প্রায় তিন লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।