অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গত বুধবার রাতে সুতা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সফিপুর এলাকার মালেক স্পিনিংয়ে বুধবার রাত ১১টার দিকে একটি টিউবলাইট বিস্ফোরিত হয়। এতে তুলার মধ্যে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার যন্ত্রপাতি, তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ১৫ টাকার ক্ষতি হয়েছে।