অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার একটি সুতা তৈরির কারখানায় গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. জিহাদ মিয়া বলেন, কারখানার একতলা ভবনে শুক্রবার রাত একটায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা, জয়দেবপুর ও মাওনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নেভান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানার ব্যবস্থাপক মো. তাজউদ্দিন আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।