অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির ছয়টি ঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে পূর্ব চান্দরা পশ্চিমপাড়া এলাকার এমদাদুল হকের ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, পূর্ব চান্দরা এলাকার এমদাদুল হকের বাড়িতে ওইদিন রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে এমদাদুল হকের ছয়টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।