অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বেসরকারি প্রতিষ্ঠান এগ্রিকো ইন্টারন্যাশনাল প্রকল্পের গ্যাস রেন্টাল পাওয়ার প্ল্যান্টে গত বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মহসিন মিয়া (৩০) ও শহিদুল্লাহ মিয়া (২৮) নামের দুজন প্রকৌশলী আহত হন। এগ্রিকোর দায়িত্বরত প্রকৌশলী মঞ্জুর আলম বলেন, বুধবার রাত ১০টার দিকে এগ্রিকোর ২ নম্বর সাইটের একটি জেনারেটরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দুই প্রকৌশলী আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল হক বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।