অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের পোস্ট অফিস-সংলগ্ন এলাকায় গত শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে টাকাপয়সা, দোকানঘর ও মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। লক্ষ্মীপুর প্রতিনিধি