অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার চুরখাঁহাট বাজারে গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, ভোরে চুরখাঁহাট বাজারে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে মুহাম্মদ মোরশেদের চা-দোকান, মুহাম্মদ ইসহাকের স্টিলের আসবাবপত্রের দোকান, মুহাম্মদ ওসমানের মাইকের দোকান, মুহাম্মদ জামালের নার্সারি ও বাচ্চু সওদাগরের গ্রিল তৈরির দোকান পুরোপুরি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ফটিকছড়ি স্টেশন কর্মকর্তা পুলক কান্তি সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। চা-দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।