অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার মালেক স্পিনিং মিলে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বেলা দুইটার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কারখানার একতলা টিনশেড ভবনের মেঝেতে থাকা তুলা ও মেশিনপত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তুলা, মেশিনপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনে কেউ আহত হয়নি।