অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানায় গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় জেএম ফেব্রিকস নামের ওই কারখানার ফিনিশিং বিভাগে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বলেন, তৈরি পোশাক, মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।