অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ আটটি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, গতকাল বেলা ১১টার দিকে রিজার্ভ বাজারের শুঁটকিপট্টি এলাকার একটি বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে শুকনো হলুদ, সয়াবিন তেলের আড়তসহ চারটি দোকান ও চারটি বসতবাড়ি পুড়ে যায়।