অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের পৌর এলাকার কুখাপাড়া রেল গুমটির পাড় মহল্লায় গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ছয়টি বসতঘর, ঘরে রক্ষিত মালামাল ও আসবাব পুড়ে গেছে। বেলা দেড়টার দিকে ওই মহল্লার অছিমুদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে অছিমুদ্দিনসহ প্রতিবেশী জুয়েল ও সোহেলের পরিবারের টিনের ওই ছয়টি বসতঘর এবং ঘরে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে যায়। নীলফামারী দমকল বাহিনীর টিম লিডার এনামুল হক বলেন, নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় ওই মহল্লার আরও ১৫টি পরিবার অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।