অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পশ্চিমপাড়া এলাকায় গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমবাগ পশ্চিমপাড়া এলাকায় চায়না মার্কেটে শরীফ হোসেনের ঝুট গুদামে প্রথম এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে তা পাশে থাকা কয়েকটি ঝুট গুদাম ও মালেক মিয়ার বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত পৌনে আটটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও রাত সোয়া ১১টা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি।