অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনের মশাল দিয়ে মৌমাছি তাড়ানোর সময় আগুন লেগে নয়টি বসতঘর পুড়ে গেছে। গত শনিবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ওই গ্রামের আমিনুর ইসলামের বসতঘরের পাশে তিন মাস আগে মৌমাছি বাসা বাঁধে। শনিবার রাত সাড়ে ১০টায় আমিনুল আগুনের মশাল দিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হঠাৎ মশালের আগুন বসতঘরে রাখা পাটকাঠিতে লাগে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ওই গ্রামের রবিউল ইসলাম, দুলু মিয়া, ছপি মিয়া, একরামুল হক, সাইদুল ইসলামের নয়টি ঘর এবং পাট, ধান, চালসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।