অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় আগুনে একটি অ্যালুমিনিয়ামের কারখানা ও গুদাম পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত দুইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে অ্যালুমিনিয়ামের কারখানা ও গুদাম পুড়ে যায়। খবর পেয়ে চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। আগুনে কেউ হতাহত হননি।