প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের খানাপাড়া গ্রামে গত শুক্রবার অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী জানান, রাত সাড়ে নয়টার দিকে স্বদেশ চন্দ্র রায়ের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ১১ পরিবারের ২৫টি ঘর, আসবাব ও মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিটি পরিবারের মধ্যে ২০ কেজি চাল ও দুই হাজার টাকা বিতরণ করেন।