অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডে তিনটি ঘর, ধান, চাল, পাট, আসবাব, নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ওই গ্রামের মসকের আলীর শোবারঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) মো. হাবিবুল আলম বলেন, খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।