প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে গতকাল রোববার আগুন লেগে পাঁচটি বাড়ির আটটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারগুলোর দাবি। এলাকাবাসীর চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আটকাহনিয়া গ্রামের বরকত আলীর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় চেয়ারম্যান ফজলুল হক অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে নবাবগঞ্জে একটি ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জানান। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি