অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের পাশে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গুদামঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন সূত্র জানায়, সকালে চাতরী চৌমুহনীর নজরুল কলোনিতে আগুন লাগলে মো. সেলিমের গুদাম, ঝুমু আকতার, মো. রনি ও কামালের ভাড়া বসতঘর পুড়ে যায়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের পরিদর্শক দোলন আচার্য বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।