অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে। পৌরসভার পাড়-গুরুদাসপুর মহল্লার লাবলুর রহমান ও আবদুল কাদেরের বাড়িতে গত রোববার ভোরে ওই আগুনের ঘটনা ঘটে। ফায়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আগুন লাগার কিছুক্ষণ পরেই তারা ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই বাড়ির পাট, রসুন, মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।