অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের টইল্যাপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর, আসবাব, টাকা, ধান, চালসহ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাত লাখ টাকার। ওই গ্রামের আজগর আলীর বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ওই পাঁচটি আধপাকা ঘর, ধান, চাল, টাকাসহ পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।