প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হারলা চৌকিদার বাড়িতে গত শনিবার রাতে আগুনে ১১টি বসতঘর পুড়ে গেছে। রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে বলে জানান পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন কান্তি আচার্য। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চন্দনাইশ থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি