অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বালুরটাল সিঅ্যান্ডবি এলাকায় আগুনে গাড়ি মেরামতের একটি গ্যারেজ পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কেউ হতাহত হননি। কালুরঘাট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অতীশ চাকমা বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে দুই কক্ষের গ্যারেজটি পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি।