অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এসব দোকানে পাওয়ার টিলারসহ বিভিন্ন কৃষি যন্ত্রাংশ বিক্রি হতো। প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, চৌরাস্তা এলাকার জাকির হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রেজাউল হক বলেন, প্রথমে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। পরে ফরিদপুর ও মুকসুদপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।