অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগরে গত শনিবার মেসার্স তাসফিয়া ট্রেডার্স নামের একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়পুরহাটের আক্কেলপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আধঘণ্টা পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানার মালিক রোবায়েত আকন্দ বলেন, কারখানায় কাজ শেষে কর্মচারীরা বাড়ি ফেরার পর সন্ধ্যায় আগুন লাগে। আগুনে ঝুট ও তুলা পুড়ে গেছে। দোকানঘর ও কারখানার দুটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। জিয়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম এই অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।