প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আলকরণের দোভাষ কলোনিতে অগ্নিকাণ্ডে ১০টি আধা পাকা বসতঘর আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার সকাল সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, কুপি বাতির আগুন থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।