প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে ভোর চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ভোর সোয়া চারটার দিকে ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টা চেষ্টার পর ফ্ল্যাটের আগুন নেভানো সম্ভব হয়। আগুনে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।