অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী সিডিএ পুনর্বাসন এলাকায় আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। আগুনে দোকান ও মালামাল পুড়ে গেছে।