অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকায় আগুনে ১২টি দোকানঘর পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে আসবাবপত্রের দোকান, রিকশার গ্যারেজ, মোটর পার্টসের দোকানসহ মোট ১২টি দোকানঘর পুড়ে যায়। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর ও নন্দনকাননের ফায়ার সার্ভিস স্টেশনের মোট নয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টায় সকাল সোয়া ছয়টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে দোকান ও মালামাল পুড়লেও কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হতে পারে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম