প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর বাজারে গত শনিবার অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে বাবুল হোসেনের দোকানে আগুন লাগে। অল্পক্ষণের মধ্যে তা পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।