অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের মুরাদপুর বাজারে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বেমগঞ্জের চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কাজী নজরুল ইসলাম বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।