অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের গাজীপুর রোডের বাসিন্দা, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী রাধেশ্বর দত্তের বাসায় অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব তথ্য দেন ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর। তিনি আরও বলেন, আইনজীবী রাধেশ্বর দত্ত ও তাঁর পরিবার এ সময় ঘরে ছিলেন না। তাঁরা বেড়াতে গিয়েছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোলা প্রতিনিধি