প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সরাইপাড়া এলাকায় আগুনে একটি বেকারি পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, ভোর পৌনে ছয়টার দিকে সরাইপাড়ার প্যারাগন বেকারিতে আগুন লাগে। চুলার আগুন থেকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সোয়া দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।