অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় দুটি বোর্ড মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোররাতে মায়ের দোয়া ও শীতলক্ষ্যা নামক দুটি বোর্ড মিলে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই মিল দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মায়ের দোয়া বোর্ড মিলের মালিক জাকির হোসেন বলেন, আগুনে তাঁর মিলের মালামাল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শীতলক্ষ্যা বোর্ড মিলের মালিক আব্দুস সালাম বলেন, আগুনে তাঁর মিলের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।