অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আগুনে পুড়ে গেছে আজাদ হোসেন নামের এক শিক্ষকের বসতবাড়ি। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর মহল্লায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আজাদ হোসেন ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত মহিম ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক। আজাদ হোসেনের ভাই শোভারামপুর উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষক মো. সালাউদ্দিন শেখ বলেন, ফায়ার সার্ভিস আসার আগেই বাড়ির সব আসবাব ও মালামাল পুড়ে যায়। এর ফলে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।