প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতনাবাদ বাজার এলাকায় গত বুধবার রাতে চারটি দোকান, একটি অটোরিকশা চার্জ দেওয়ার ঘর ও একটি বিমা কোম্পানির শাখা কার্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্রসহ একটি অটোরিকশাও পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন, মো. আবদুল হালিম, মো. জালাল, মো. বাবুল, মো. শাহিন। এতে ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়া হয়। আর সেই ঘর থেকেই রাত ১২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে ওই আগুনের সূত্রপাত হয়েছে।’