অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। উপজেলার বটতলী ইউনিয়নের ছিরাবটতলী গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ছিরাবটতলী গ্রামের সুলতান আহমদ সুকানির বাড়ির তৌহিদুল আলমের ভাড়া দেওয়া টিনশেড ঘরে আগুন ধরে। এতে তিনটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে চট্টগ্রামের লামার বাজার থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক তৌহিদুল আলম বলেন, একটি বাসার চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। লামার বাজার ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আহমদ প্রথম আলোকে বলেন, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।