প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী থানার আবদুল আলী নগর এলাকায় আগুনে ৪০টি বসতঘর, ২টি ঝুট কাপড়ের গুদাম ও ১টি ভাঙারি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার ভোর সোয়া তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, জ্বলন্ত সিগারেটের টুকরা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।