অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত রোববার দিবাগত রাত তিনটায় রানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। হাট কমিটির সভাপতি আবদুল মান্নান বলেন, অনেক রাতে তিনি বাজারে আগুন লাগার খবর পান। পরে পাশের হাকিমপুর, বিরামপুর এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী আসার আগেই নিপেন্দ্র নাথ ব্যানার্জির মুদি দোকান, জহির মোল্লার তিনটি, আফছার আলী ও শাহিন মিয়ার একটি করে অ্যালুমিনিয়াম সামগ্রীর দোকান পুড়ে যায়। শাহিন মিয়ার গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরামপুর দমকল বাহিনীর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।