অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন ঈদগাহ বৌবাজার এলাকায় আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।