প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জের মাটিয়ালপাড়া গ্রামে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের ১৬টি ঘরসহ মালামাল পুড়ে গেছে। এলাকার কয়েকজন বাসিন্দা ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাটিয়ালপাড়া গ্রামের মফিজুলের বাড়িতে সকাল ছয়টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ওই গ্রামের মাবিয়া বেগম, হাওয়া মাই, এজাজুল ইসলাম, আনিছুল হক, সহিদার রহমান, হাফিজুল ইসলামসহ সাতটি পরিবারে ১৬টি ঘর, টাকা, চাল, ধানসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে তারাগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।