প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মোটর পার্টস, ভলকানাইজিং, মুদির দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে মোটর পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের আরও ছয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। গাজীপুর প্রতিনিধি