অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে গতকাল শুক্রবার বেলা একটার দিকে চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ওই চারটি ঘরের মধ্যে থাকা আসবাব, নগদ টাকা, প্রয়োজনীয় জিনিসপত্রসহ সব পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন আবদুল জব্বার সরদার, ফিরোজ সরদার, শামীম সরদার ও নাসির সরদার।