অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গার্মেন্টসের কাটা কাপড় থেকে তুলা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মেশিন, উৎপাদিত তুলা ও গুদামে রক্ষিত ঝুট পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার নবীনগরে সুরুজ মিয়ার প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে প্রতিষ্ঠানের মালিক সুরুজসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি