অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় গতকাল শনিবার আগুন লেগে চারটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পৌনে ছয়টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় আনোয়ার হোসেনের দুটি মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা পার্শ্ববর্তী জহিরুল ইসলাম ও তোফাজ্জল হোসেনের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।