অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ায় গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি বসতবাড়ি পুড়ে গেছে। পুলিশ জানায়, রান্নাঘরের চুলা থেকে রাত নয়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। কক্সবাজার শহর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ২০ জন লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।