অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দরের রামনগর এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা সোয়া একটায় তুলা তৈরির যন্ত্র থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে দুটি গুদাম ও যন্ত্র রাখার দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কারখানার মালিক মাইনুদ্দিন (৫০)। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।