প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরের রানু এগ্রো জুট মিলে গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেরাজুল ইসলাম বলেন, শুক্রবার ভোর পাঁচটায় কারখানার কাঁচামাল প্রসেসিং প্লটের প্রধান ফ্লোরে থাকা পাটে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কাঁচামাল প্রসেসিং প্ল্যান্টের দুটি ফ্লোর আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি