অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার জোড়াপাম্প এলাকায় গতকাল শুক্রবার দুটি ঝুটের গুদামে আগুন লাগে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চন্দ্রার জোড়াপাম্প এলাকায় জাকির হোসেনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের রফিক হোসেনের গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।