অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকায় আগুনে এক বস্তির ৩৬টি ঘর পুড়ে গেছে। গত শনিবার রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে চারটি ফায়ার স্টেশন থেকে ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।