অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া পৌর এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ সাতটি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বানারীপাড়া টেম্পোস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, গভীর রাতে পৌর এলাকার টেম্পোস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে দুটি জ্বালানি তেলের দোকান, দুটি হোটেল ও টেম্পো শ্রমিক ইউনিয়নের কার্যালয়সহ সাতটি প্রতিষ্ঠান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।